Lifestyle
ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য সিতি হামিশাহর বাংলাদেশ সফর
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য ও প্রেসিডেন্ট ইমেরিটাস দাতুক সিতি হামিশাহ বিনতি তাফসির সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। চার দিনের এই সফরের দ্বিতীয় দিন গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর বনানীতে ইউসিএসআ
লেখক বিজ্ঞপ্তি7K বার পড়া

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য ও প্রেসিডেন্ট ইমেরিটাস দাতুক সিতি হামিশাহ বিনতি তাফসির সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। চার দিনের এই সফরের দ্বিতীয় দিন গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সহ–উপাচার্য, প্রভোস্ট, রেজিস্ট্রারসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
দিনের শুরুতে সিতি হামিশাহ বিনতি তাফসি ইনসাইট ইনস্টিটিউট অব লার্নিংয়ের (আইআইএল) চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা বাংলাদেশ ক্যাম্পাসের একাডেমিক ও সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পরে ইউনিভার্সিটির সিনিয়র ম্যানেজমেন্ট, ডিনস ও ফ্যাকাল্টিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাম্পাসের সহ–উপাচার্য অধ্যাপক কুশাইরি বিন মুহম্মদ রাজুদ্দিন, ডিরেক্টর আইআইএল লেফটেন্যান্ট কর্নেল (অব.) নাজিম উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনিজা পারভীন, ভাইস প্রেসিডেন্ট একাডেমিক অধ্যাপক এইচ এম জহির, প্রভোস্ট মেজর (অব.) সুমন সুবহান ও রেজিস্ট্রার প্রফেসর শাহ সামিউর রশিদ।
