Lifestyle
বালায় যে ধরনের নকশা এখন জনপ্রিয় হচ্ছে
আধুনিক বালা হয়ে উঠেছে এমন এক সৃজনশীল ক্যানভাস, যেখানে ঐতিহ্যের শিকড় আর সমকালীন নান্দনিকতা মিশে তৈরি করছে নতুন সৌন্দর্য।
লেখক লেখা:26K বার পড়া

আধুনিক বালা হয়ে উঠেছে এমন এক সৃজনশীল ক্যানভাস, যেখানে ঐতিহ্যের শিকড় আর সমকালীন নান্দনিকতা মিশে তৈরি করছে নতুন সৌন্দর্য।
একসময় বালা মানেই ছিল সোনা কিংবা রুপার ভারী অলংকার। সময়ের সঙ্গে এসেছে পিতল, তামা, কাঁসা ও জার্মান সিলভারের বালা। আর একালে এসে বালায় যুক্ত হয়েছে কাঠ, সুতা, ক্লে, রেজিন ও কাপড়ের মতো বৈচিত্র্যময় উপকরণ।
জামদানি, কাঁথা স্টিচ কিংবা কাপড়ের প্যাচওয়ার্কে কড়ি ও কপারের সূক্ষ্ম কাজ, কাঠের গায়ে রঙিন হ্যান্ডপেইন্টিং—নানা উপাদান ও কারুকাজে সমৃদ্ধ হচ্ছে বালার নকশা।
এখন বালায় কোন ট্রেন্ড চলছে, জানতে চেয়েছিলাম অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘আটকুঠুরি নয় দরজা’র স্বত্বাধিকারী হাফসা মোসলেমের কাছে। তিনি বললেন, ‘তরুণীরা এখন চওড়া বালা পরতে ভালোবাসছেন। সোনা ও রুপালি মেটালের ফিউশন বা টু-টোন শেড বেশ জনপ্রিয় হলেও ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে পিতল ও তামা।’
