Lifestyle
সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কত, সেই প্রজ্ঞাপন জারি
নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬)। নতুন বেতনকাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেত
লেখক নিজস্ব প্রতিবেদক17K বার পড়া

নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬)। নতুন বেতনকাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
এবার চলতি অর্থবছরেও প্রভিডেন্ট ফান্ড বা সাধারণ ভবিষ্যৎ তহবিলে (জিপিএফ) সুদের হার কত পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তা জানাল। জিপিএফে ১১ থেকে ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা দেবে সরকার। প্রভিডেন্ট ফান্ডের টাকার পরিমাণ অনুযায়ী তিন স্তরে এ মুনাফার হার নির্ধারণ করা হয়েছে।
