বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের ১৫–১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ আছে। কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামে স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য আবেদন চলছে। ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গিয়ে এক সেমিস্টার পড়াশোনার পাশাপাশি দেশটির সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানার সুযোগ পাবেন। ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।