Lifestyle
ঘরেই বানান পিনাট বাটার, রেসিপি দেখুন
ঘরেই খুব সহজে ক্রিমি পিনাট বাটার বানানো যায়। সবচেয়ে ভালো ফল পেতে চিনাবাদামটা ভালো করে ভাজা থাকা জরুরি।
লেখক জীবনযাপন ডেস্ক28K বার পড়া

ঘরেই খুব সহজে ক্রিমি পিনাট বাটার বানানো যায়। সবচেয়ে ভালো ফল পেতে চিনাবাদামটা ভালো করে ভাজা থাকা জরুরি।
চিনাবাদাম : ২ কাপ
লবণ: সোয়া চা-চামচ বা স্বাদমতো
মধু/চিনি (ঐচ্ছিক): ১–২ চা-চামচ
চিনাবাদামের তেল/সয়াবিন তেল: ১–২ চা-চামচ
১. চিনাবাদাম ভাজুন
শুকনা কড়াইয়ে মাঝারি আঁচে ৫–৮ মিনিট চিনাবাদাম ভাজুন। হালকা বাদামি রং ও সুন্দর গন্ধ বের হলে নামিয়ে নিন। পুড়িয়ে ফেলবেন না।
