Lifestyle
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫টি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, আবেদনের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সাইবার সিকিউরিটি, ফ্রিল্যান্সিংসহ ১৫টিা বিষয়ে স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে প্রাথমিক আবেদনের কার্যক্রম চলবে
লেখক নিজস্ব প্রতিবেদক9K বার পড়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সাইবার সিকিউরিটি, ফ্রিল্যান্সিংসহ ১৫টিা বিষয়ে স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে প্রাথমিক আবেদনের কার্যক্রম চলবে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এর আগে আবেদনের শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর ২০২৬। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (gateway) অথবা পে-স্লিপ ডাউনলোড করে আবেদন ফি ১ হাজার টাকা জমা দিতে হবে। আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ১৯ অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে।
