Lifestyle
দুদক কর্মীদের ঝুঁকি ভাতা বাড়ল, কার্যকর ২০২৮ থেকে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যায়ের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়িয়েছে সরকার। কর্মচারীদের গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় নিয়ে নতুন হারে এ ভাতা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জা
লেখক নিজস্ব প্রতিবেদক9K বার পড়া

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যায়ের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়িয়েছে সরকার। কর্মচারীদের গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় নিয়ে নতুন হারে এ ভাতা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৮ থেকে নতুন হার কার্যকর হবে।
২ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। ১৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৮ সালের ২০ আগস্ট নির্ধারিত ঝুঁকি ভাতার হার সংশোধন করে নতুন হার নির্ধারণ করা হয়েছে। গ্রেড ও চাকরির মেয়াদ অনুযায়ী ভাতার পরিমাণে ভিন্নতা রাখা হয়েছে।
