বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের বিভিন্ন কারিগরি পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সূচি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পদের নাম: ওয়ার্ক সুপারভাইজর (সিভিল), জুনিয়র ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং কার্পেন্টার।
পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে পরীক্ষা আগামী ২৩, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিদিন বেলা ১ টায় অনুষ্ঠিত হবে।