Lifestyle
এআই–নির্ভর মার্কেটিং নিয়ে ফিলিপ কটলার যা বললেন
১০ সেপ্টেম্বর ফেসবুক লাইভে বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের সামনে বক্তব্য দিয়েছেন অধ্যাপক ফিলিপ কটলার । তিনি আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত। এআই ফর মার্কেটার্স সামিট শীর্ষক এ আয়োজনটির সঞ্চালনায় ছিলেন আইডিয়ান কন
লেখক জাহিদ হোসাইন খান15K বার পড়া

১০ সেপ্টেম্বর ফেসবুক লাইভে বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের সামনে বক্তব্য দিয়েছেন অধ্যাপক ফিলিপ কটলার। তিনি আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত। এআই ফর মার্কেটার্স সামিট শীর্ষক এ আয়োজনটির সঞ্চালনায় ছিলেন আইডিয়ান কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক। ৯৫ বছর বয়সেও যে ফিলিপ কটলার এ সময়ের বিপণন নিয়ে কতখানি অবগত, বোঝা যায় তাঁর বক্তব্যে। কী বলেছেন তিনি?
বিপণনগুরু ফিলিপ কটলার মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো এমন এক শক্তিশালী মাধ্যম, যা বর্তমান যুগের বিপণন বা মার্কেটিং টুলগুলোকে সম্পূর্ণ বদলে দিচ্ছে। প্রযুক্তির এই অভূতপূর্ব অগ্রগতির ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন বদলে ফেলতে বাধ্য হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, যে যারা এই নতুন প্রযুক্তি সঠিকভাবে এবং সময়মতো গ্রহণ করতে পারবে, তারা প্রথাগতভাবে পরিচালিত অন্যান্য কোম্পানির তুলনায় প্রতিযোগিতায় অনেক এগিয়ে থাকবে। বাজারেও নিজেদের আধিপত্য বিস্তারে সক্ষম হবে।
