Lifestyle
টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য তুলে ধরতে চার দিনের আয়োজন
টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ও বুননশিল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আজ ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়োজন। ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্যাপন’ শীর্ষক এ আয়োজনে আছে প্রদ
লেখক সুরাইয়া সরওয়ার15K বার পড়া

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ও বুননশিল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আজ ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়োজন। ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্যাপন’ শীর্ষক এ আয়োজনে আছে প্রদর্শনী ও টাঙ্গাইল শাড়ির মেলা। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন।
২০২৫ সালের ৯ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত অধিবেশনে ইউনেসকোর ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব দ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’তে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় টাঙ্গাইল শাড়ির বয়নশিল্প।
