Lifestyle
ঘুম আসে না? ৭ নিয়মে শরীর আর মনকে তৈরি করুন
রাতে বিছানায় শুয়ে চোখের পাতা এক না করে, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ভোর হয় অনেকের। আমরা ভাবি, সারা দিন খাটুনির পর বিছানায় গেলেই বুঝি ঘুম চলে আসবে। কিন্তু একটি প্রশান্তিময় গভীর ঘুম এমনি এমনি আসে না; এর জন্য শরীর আর মনকে তৈরি
লেখক ডা. আফলাতুন আকতার জাহান13K বার পড়া
রাতে বিছানায় শুয়ে চোখের পাতা এক না করে, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ভোর হয় অনেকের। আমরা ভাবি, সারা দিন খাটুনির পর বিছানায় গেলেই বুঝি ঘুম চলে আসবে। কিন্তু একটি প্রশান্তিময় গভীর ঘুম এমনি এমনি আসে না; এর জন্য শরীর আর মনকে তৈরি করতে হয়। এই তৈরি করার জন্য দরকার হয় কিছু নিয়মকানুন মেনে চলার। চলুন এমন সাত অভ্যাসের বিষয়ে জেনে নিই
আমাদের শরীরের ভেতরে একটি প্রাকৃতিক ঘড়ি আছে, যাকে চিকিত্সাবিজ্ঞানে বলা হয় ‘সার্কাডিয়ান রিদম’। এটি ঠিক রাখতে-
সময় মেনে চলুন: সপ্তাহের সাত দিনই ঠিক একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে বিছানা ছাড়ুন। ছুটির দিন বলে বাড়তি ঘুমানোর অভ্যাসও বাদ দিতে হবে।
