Lifestyle
এই শহরে সমাহিত আছেন টাইটানিক দুর্ঘটনায় মারা যাওয়া ১৫০ যাত্রী, ঘুরে ঘুরে দেখলাম সমাধিক্ষেত্রগুলো
১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ টাইটানিকের নাম জড়িয়ে আছে কানাডার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী হ্যালিফ্যাক্সের সঙ্গেও। গত মাসে হ্যালিফ্যাক্সে বেড়াতে গিয়ে টাইটানিকের সেই অধ্যায়ের সঙ্গে পরিচ
লেখক এলিজা বিনতে এলাহী6K বার পড়া

১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ টাইটানিকের নাম জড়িয়ে আছে কানাডার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী হ্যালিফ্যাক্সের সঙ্গেও। গত মাসে হ্যালিফ্যাক্সে বেড়াতে গিয়ে টাইটানিকের সেই অধ্যায়ের সঙ্গে পরিচিত হয়েছেন এলিজা বিনতে এলাহী
শান্ত, পরিচ্ছন্ন, সবুজ শহর হ্যালিফ্যাক্স। শহরজুড়ে বড় বড় ম্যাপেলগাছ, ফুল, পাখি, কবুতর আর গাংচিল। শহর ঘুরতে ঘুরতে মনে হয়, বসতির চেয়ে নাগরিক উদ্যানই বেশি। পার্কের বেঞ্চিতে বসে কেউ বই পড়ছেন, কেউ ছবি আঁকছেন, কেউ ল্যাপটপে কাজ করছেন, কেউ নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন। শহরজুড়ে কোনো তাড়াহুড়া নেই, নেই শব্দদূষণ। মহাসাগর, উপসাগর, লেক নানা ধরনের জলাধার ঘিরে থাকা এই শহরে ছোট ছোট কাঠের বাড়ি আর পুরোনো ঐতিহাসিক স্থাপনাও কম নয়।
