Lifestyle
একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল আজ রাতে, শিক্ষার্থীরা পাবে দুই ভাবে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ হবে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত আটটায়। শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে এই ফল জানতে পারবে। একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে এবং আবেদনে যোগাযোগে জন্
লেখক নিজস্ব প্রতিবেদক13K বার পড়া

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ হবে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত আটটায়। শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে এই ফল জানতে পারবে। একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে এবং আবেদনে যোগাযোগে জন্য নির্ধারিত মোবাইল নম্বরের মেসেজ বা খুদে বার্তার মাধ্যমে জানা যাবে।
একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদনপ্রক্রিয়া গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটায় শেষ হয়েছে। এখন শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, সেই চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে।
