ভালোবাসা কি কেবল একটি অনুভূতি? নাকি এর সঙ্গে জড়িয়ে থাকে অর্থনৈতিক অবস্থান, সামাজিক শ্রেণি, ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের জটিল হিসাব? দর্শককে এসব প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় ‘পসিবল লাভ’। ভালোবাসার গল্প বলতে গিয়ে কোরীয় সিনেমাটি আসলে তুলে ধরে শ্রেণিবৈষম্য, ঈর্ষা, শ্রমিকের বঞ্চনা, মানুষের আত্মমর্যাদা এবং অন্যের জীবনে প্রবেশের নৈতিক সীমারেখা। মুক্তির পর নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার শীর্ষে ছিল ‘পসিবল লাভ’।
একনজরে
সিনেমা:
‘পসিবল লাভ’
ধরন: ড্রামা
পরিচালক: লি চ্যাং-দং
অভিনয়: জিওন দো-ইয়োন, সুল কিয়ং-গু, চো ইয়ো-জিয়ং, জো ইন-সাং
স্ট্রিমিং: নেটফ্লিক্স
ভাষা: কোরীয়
দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৪৪ মিনিট