Entertainment
মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী
বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত অথচ অমীমাংসিত প্রেমের গল্পগুলোর একটি মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর সম্পর্ক। আশির দশকে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গোটা চলচ্চিত্রজগতে। এমনকি তাঁরা গোপনে বিয়েও করেছিলেন—এমন খবরও প্রকাশিত
লেখক বিনোদন ডেস্ক156K বার পড়া

বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত অথচ অমীমাংসিত প্রেমের গল্পগুলোর একটি মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর সম্পর্ক। আশির দশকে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গোটা চলচ্চিত্রজগতে। এমনকি তাঁরা গোপনে বিয়েও করেছিলেন—এমন খবরও প্রকাশিত হয়েছিল। শোনা যায়, ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তাঁদের সম্পর্ক ছিল। কিন্তু সত্যিই কি বিয়ে করেছিলেন এই দুই তারকা? নাকি পুরোটাই ছিল বলিউডের রঙিন গুঞ্জন?
এত বছর পর আবারও আলোচনায় সেই পুরোনো সম্পর্ক। সম্প্রতি চিত্রগ্রাহক ও পরিচালক লরেন্স ডি’সুজার একটি সাক্ষাৎকার সামনে এসেছে। সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে ১৯৮৯ সালের ‘গৈর কানুনি’ ছবির শুটিংয়ের স্মৃতিচারণা করেছেন তিনি। আর সেখানেই উঠে এসেছে মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতার কিছু ঘটনা।



