বগুড়ায় বৃষ্টিভেজা শুক্রবার রাতে সোহেল খানের সঙ্গে আড্ডা জমেছিল। সিনেমা, সহশিল্পীদের জীবনসংগ্রাম আর পরিবারের গল্প করতে করতে রাত গড়িয়েছিল প্রায় ১২টা পর্যন্ত। বিদায়ের আগে বলেছিলেন, ‘এবার বিশ্রাম নেব।’ মঙ্গলবার সকালে এল তাঁর মৃত্যুসংবাদ।
শুক্রবার রাত সাড়ে আটটা। বগুড়ায় বৃষ্টি হচ্ছে। বলিউড অভিনেতা মুকেশ ঋষির সাক্ষাৎকার নিতে মম ইন হোটেলে যাচ্ছিলাম। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় এসেছেন তিনি। পরিচালক মোহাম্মদ ইকবালের সঙ্গে আগেই সময় ঠিক করা ছিল। আমার সঙ্গে ছিলেন বগুড়ার তরুণ সাংবাদিক সজল শেখ।