মিস ইউনিভার্সের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেত্তো। প্রতিযোগিতা শেষ হওয়ার পর দেশের মানুষের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন মাহি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত।