Entertainment
শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা
সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন শাহরুখ খান। পাশে ছিলেন অনন্ত আম্বানি। একপর্যায়ে শাহরুখের দিকে ফিরে হাসিমুখে আঙুল তুলে ইশারা করেন অনন্ত। কয়েক সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, শাহরুখকে কি চুপ থাকতে বলেছিলেন মুকেশ
লেখক বিনোদন ডেস্ক121K বার পড়া

সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন শাহরুখ খান। পাশে ছিলেন অনন্ত আম্বানি। একপর্যায়ে শাহরুখের দিকে ফিরে হাসিমুখে আঙুল তুলে ইশারা করেন অনন্ত। কয়েক সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, শাহরুখকে কি চুপ থাকতে বলেছিলেন মুকেশ আম্বানির ছেলে? ভিডিওটি দেখে কেউ কেউ তেমনটাই মনে করছেন। কারও মতে, দুজনের মধ্যে খুনসুটি চলছিল। ক্লিপটি থেকে অবশ্য অনন্ত ঠিক কী বলেছিলেন, তা বোঝা যায়নি।
গত শনিবার, ২১ নভেম্বর মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় বসেছিল ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এর আসর। অমৃতা ফড়নবিশের প্রতিষ্ঠিত দিব্যজ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাই হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়। সম্মাননা পান হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তিসহ সাহসিকতা ও সমাজসেবায় অবদান রাখা কয়েকজন। অনুষ্ঠানে ছিলেন শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার, রণবীর সিং, সুনীল শেঠি ও বিক্রান্ত ম্যাসি।


