Entertainment
বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না
গলায় একাধিক সোনার চেইন, হাতে ভারী ব্রেসলেট, চোখে কালো চশমা। বাপ্পি লাহিড়ীর এই সাজ যতটা পরিচিত ছিল, তাঁর সোনার গয়নার ওজন নিয়ে কৌতূহলও ছিল ততটাই। মঞ্চে কিংবা কোনো অনুষ্ঠানে তাঁকে দেখলেই দর্শকের দৃষ্টি যেত ঝলমলে গয়নায়। গান
লেখক বিনোদন ডেস্ক182K বার পড়া

গলায় একাধিক সোনার চেইন, হাতে ভারী ব্রেসলেট, চোখে কালো চশমা। বাপ্পি লাহিড়ীর এই সাজ যতটা পরিচিত ছিল, তাঁর সোনার গয়নার ওজন নিয়ে কৌতূহলও ছিল ততটাই। মঞ্চে কিংবা কোনো অনুষ্ঠানে তাঁকে দেখলেই দর্শকের দৃষ্টি যেত ঝলমলে গয়নায়। গান দিয়ে শ্রোতাদের মাতিয়ে রাখা এই শিল্পী এত সোনা কেন পরতেন? তাঁর সংগ্রহে আসলে কতটা সোনা ছিল? বাংলাদেশের আজকের বাজারদরে তার মূল্যই–বা কত?
এই কৌতূহলের একটি উত্তর পাওয়া যায় ২০১৪ সালের নির্বাচনী হলফনামায়। তখন নিজের নামে ৭৫৪ গ্রাম সোনার গয়নার ঘোষণা দিয়েছিলেন বাপ্পি। সঙ্গে ছিল ৪ কেজি ৬২০ গ্রাম রুপা। অর্থাৎ সোনা–রুপা মিলিয়ে ওজন ছিল ৫ কেজি ৩৭৪ গ্রাম। বাংলাদেশের আজকের ২২ ক্যারেট সোনার দর ধরে শুধু তাঁর ঘোষিত সোনার মূল্যই দাঁড়ায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।


