Entertainment
গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার, নিরাপত্তায় চারজন
তাঁর গলায় ঝলমলে হীরার হার। একনজর দেখলেই চোখ আটকে যাওয়ার মতো। তবে এটি সাধারণ কোনো গয়না নয়, এর ওজন ১৮৬ ক্যারেট! যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪৫ কোটি টাকা। আর সেই দামি গয়না সামলাতে নিয়োগ দিতে হয়েছে চারজন নিরাপত্তাকর্মী। ত
লেখক বিনোদন ডেস্ক179K বার পড়া

তাঁর গলায় ঝলমলে হীরার হার। একনজর দেখলেই চোখ আটকে যাওয়ার মতো। তবে এটি সাধারণ কোনো গয়না নয়, এর ওজন ১৮৬ ক্যারেট! যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪৫ কোটি টাকা। আর সেই দামি গয়না সামলাতে নিয়োগ দিতে হয়েছে চারজন নিরাপত্তাকর্মী। তাঁদের মধ্যে দুজন ছিলেন দায়িত্বের বাইরে থাকা সশস্ত্র পুলিশ কর্মকর্তা। বলছি মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের কথা।
গত বৃহস্পতিবার রাতে তাঁর কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’র প্রিমিয়ারে এমনই চোখধাঁধানো সাজে হাজির হন লোপেজ। ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার নকশা করা পোশাকে তাঁকে দেখাচ্ছিল রাজকীয়। পরনে ছিল শ্যান্টিলি লেসের গাউন, সঙ্গে সাটিনের শাল-কোট। তবে পুরো সাজের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ ছিল ১৮৬ ক্যারেটের হীরার হার।



