Entertainment
ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি
বন্ধুর হঠাৎ উপস্থিতি যে তাঁকে আবেগপ্রবণ করে তুলবে, তা হয়তো ভাবেননি সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোয় চলছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। হঠাৎ প্রতিযোগীদের
লেখক বিনোদন প্রতিবেদক192K বার পড়া

বন্ধুর হঠাৎ উপস্থিতি যে তাঁকে আবেগপ্রবণ করে তুলবে, তা হয়তো ভাবেননি সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোয় চলছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। হঠাৎ প্রতিযোগীদের ক্যাম্পে হাজির হন গত আসরে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। দীর্ঘদিনের বন্ধুকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি মাহি। বিস্ময়, আনন্দ আর কান্নায় ভেসে ওঠে তাঁর মুখ। বন্ধুকে জড়িয়ে ধরার সেই মুহূর্ত দুজনের জন্যই হয়ে ওঠে অন্য রকম।
বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৫ বছরের বেশি সময়ের বন্ধুত্ব, একসঙ্গে বড় হওয়া—আজ পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্সের মঞ্চে এই মুহূর্ত আমাদের দুজনের জন্যই কতটা স্পেশাল, ভাষায় প্রকাশ করা কঠিন। ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট জার্নি শেষ করে যখন সরাসরি মাহির কাছে ছুটে গেলাম আর জড়িয়ে ধরলাম, তখন মনে হলো আমাদের ছোটবেলার সব স্বপ্ন যেন আজ একসুতোয় গেঁথে গেছে।’



