Entertainment
পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেই কৌতূহল কখনো কখনো সীমা ছাড়িয়ে যায়। সমালোচনা থেকে শুরু করে কটাক্ষ, এমনকি পরিবারের সদস্যদেরও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। সম্প্রতি এমন অভিজ্
লেখক বিনোদন ডেস্ক54K বার পড়া

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেই কৌতূহল কখনো কখনো সীমা ছাড়িয়ে যায়। সমালোচনা থেকে শুরু করে কটাক্ষ, এমনকি পরিবারের সদস্যদেরও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। সম্প্রতি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।
স্বামী ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হয়েছিলেন রাশমিকা। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে তাঁদের উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। তবে প্রশংসার পাশাপাশি নেতিবাচক প্রতিক্রিয়া ও ট্রলিংয়েরও মুখে পড়েন এই তারকা দম্পতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনলাইনে তাঁদের ঘিরে ছড়ানো নানা বক্তব্য ও হয়রানির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও করেন তাঁরা।



