Entertainment
শুটিংয়ে কারা আসছে? টাইগারের ওপর হামলার পর সতর্কবার্তা
টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার পর এবার শুটিং সেট ও স্টুডিওর নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। চলচ্চিত্রশিল্পের কর্মীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) বলেছে, শুধু তারকা নন, শুটিংয়ে যুক্
লেখক বিনোদন ডেস্ক70K বার পড়া

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার পর এবার শুটিং সেট ও স্টুডিওর নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। চলচ্চিত্রশিল্পের কর্মীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) বলেছে, শুধু তারকা নন, শুটিংয়ে যুক্ত প্রত্যেকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য কর্মী নিয়োগের আগে পরিচয় ও অতীতের তথ্য যাচাই এবং সেটে প্রবেশের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে সংগঠনটি।
পরিচয় যাচাই ছাড়া প্রবেশ নয়
এফডব্লিউআইসিইর জারি করা নির্দেশিকায় শুটিংয়ের জায়গা ও স্টুডিওতে প্রবেশকারী ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে। কর্মীদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্যের নথি যথাযথভাবে সংরক্ষণ করতেও বলা হয়েছে।