পর্দায় সাহসী পোশাকে হাজির হওয়া, চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা অবস্থান—সব মিলিয়ে একসময় ভারতীয় বিনোদনজগতে আলোচনার কেন্দ্রে ছিলেন মল্লিকা শেরওয়াত। আজ ২৪ অক্টোবর মল্লিকার জন্মদিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের অভিনয়জীবনকে নতুনভাবে দেখতে চাইছেন এই অভিনেত্রী। শুধু গ্ল্যামারের পরিচিতি নয়, অভিনয়ের অন্য দিকগুলোও দর্শকের সামনে তুলে ধরতে চান তিনি। কমেডি চরিত্রে কাজ করার আগ্রহের পাশাপাশি ভারতের মহাকাশচারী কল্পনা চাওলার জীবন নিয়ে চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেছেন। অন্যদিকে রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় মৌসুমে অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।