Entertainment
গাড়িতে গুলির ঘটনার পর আসিফের স্ত্রী বললেন, ‘কেউ একজন দৌড়ে পালিয়েছে’
ঢাকার মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। তাঁর গাড়িতে কে ব
লেখক বিনোদন প্রতিবেদক146K বার পড়া

ঢাকার মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। তাঁর গাড়িতে কে বা কারা গুলি করেছে, তা নিয়ে কোনো সন্দেহ করতে পারছেন না বলে জানিয়েছেন তাঁর স্ত্রী সালমা আসিফ মিতু।
আজ শনিবার সকাল ১০টার দিকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন সালমা আসিফ মিতু। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আসিফ আমাকে এটুকু বলেছে, কে বাবা কারা আমার গাড়িতে গুলি করেছে। আমার গাড়ির ক্ষতি করেছে। আমি ওপর থেকে সিসিটিভিতে দেখেছি। গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে আসছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।’


